ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ই. জিন ক্যারোল নামে এক নারী। যদিও এরই মধ্যে অভিযোগটিকে নিতান্তই ‘গালগল্প’ বলে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

গত শুক্রবার (২১ জুন) ‘নিউ ইয়র্ক ম্যাগাজিন’ এক প্রতিবেদনে ই. জিন ক্যারোল নামে সেই নারীর অভিযোগটি প্রকাশ করে।

সেখানে বলা হয়েছে, ১৯৯৫ সালের শেষ দিকে কিংবা ৯৬এর শুরুতে ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্কের ‘বার্গডর্ফ গুডম্যান’ নামে একটি ডিপার্টমেন্টাল স্টোরে যান ক্যারল। সে সময় তিনি ট্রাম্পকে ‘রিয়েল এস্টেট টাইকুন’ বা ধনকুবের হিসেবেই চিনতেন। তখন ট্রাম্প তাকে কোনো একটি মেয়ের জন্য উপহার কেনার কথাও বলেছিলেন।

ক্যারল জানান, সে সময় তারা দুজন বেশ খোশ মেজাজেই ছিলেন, এমনকি ঠাট্টা-তামাশা করছিলেন। তাছাড়া তখন তারা একে অন্যকে বিভিন্ন ধরনের অন্তর্বাস পরার জন্যও উৎসাহিত করছিলেন।

মূলত এরপরই তারা দুজন দোকানের একটি ড্রেসিং রুমে যান। আর সেখানেই ট্রাম্প তাকে ধর্ষণ করেন বলে ক্যারল তার অভিযোগে জানান।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি উড়িয়ে দিয়ে বলছেন, ‘ক্যারল তার নিজের একটি বই বিক্রির জন্যই এমন গালগল্প বানিয়েছেন।’

ট্রাম্প আরো বলেন, ‘ওই নারীর সঙ্গে আমার জীবনে কোনোদিন দেখাই হয়নি। তিনি তার লেখা নতুন বইটির বিক্রি বাড়ানোর চেষ্টা করছেন; যে কারণে তার এই উদ্দেশ্যটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে। সবটাই বানানো একটি গল্প মাত্র।’

পূর্ববর্তি সংবাদট্রাম্প বললেন, সাধারণ মানুষের প্রাণ রক্ষায় তিনি ইরানে হামলা করেননি
পরবর্তি সংবাদরাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৪৭