রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৪৭

ইসলাম টাইমস ডেস্ক: মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানী ঢাকায় মাদক বিরোধী অভিযানে অন্তত ৪৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের হেফাজত থেকে ১১০২ পিস ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল, ২৮৮ গ্রাম হেরোইন ও ৩৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) সকাল ৬টা থেকে শনিবার (২২ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে।

পূর্ববর্তি সংবাদট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
পরবর্তি সংবাদবিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীদের বাধার মুখে ফিরে গেলেন রিজভী