প্রাণের এমডি আহসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইসলাম টাইমস ডেস্ক: স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী পাভেল সুইট প্রাণের এমডি আহসান খান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে । রোববার দুপুরে এ পরোয়ানা জারি করা হয়।

এর আগে প্রাণের ঘি, লাচ্ছা সেমাই, হলুদগুড়াসহ নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে মামলা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মামলার পরবর্তী শুনানির জন্য ৩০ জুলাই ধার্য করা হয়।

এদিকে মামলার আজকের শুনানির সময় এমডি আহসান খান উপস্থিত ছিলেন না। তার আইনজীবীরা জানান, তিনি অসুস্থ, তাই আদালতে হাজির হতে পারেননি। তবে আদালত এ বক্তব্য আমলে নেননি।

পূর্ববর্তি সংবাদইথিওপিয়ায় সেনা অভ্যুত্থানের চেষ্টা, সেনাপ্রধান গুলিবিদ্ধ
পরবর্তি সংবাদআজ ২৩ জুন, বাঙালি জাতির জন্য এক ভাগ্য বিপর্যয়ের দিন