‘জয় শ্রী রাম’ না বলায় চলন্ত ট্রেন থেকে ফেলে দিলো মাদরাসা শিক্ষককে

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে কলকাতায় জয় শ্রী রাম স্লোগান না দেওয়ায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া হলো হাফিজ মোহাম্মদ শাহরুখ হালদার নামের এক মাদরাসা শিক্ষককে। সম্প্রতি ভারতের ঝাড়খন্ডে এক মুসলিম তরুণকে জোরপূর্বক এই স্লোগান বলানোর পর পিটিয়ে হত্যা করা হয়।  খবর আনন্দবাজার ও এই সময় পত্রিকার।

গত বৃহস্পতিবারে দুপুরে মারধরের পর পার্ক সার্কাস স্টেশনে ফেলে দেওয়া হয় শাহরুখকে।

আনন্দবাজার বলছে, ওই মাদরাসা শিক্ষক উত্তর চব্বিশ পরগণা জেলা থেকে ট্রেনে করে কলকাতা ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টায় বাড়ির পাশের রেল স্টেশন থেকে শিয়ালদাহমুখী ট্রেনে ওঠেছিলেন।

মঙ্গলবার ওই যুবক কলকাতা পুলিশকে জানিয়েছেন, সেদিন ট্রেনে উঠেছিলেন হিন্দু সংহতি নামের একটি সংগঠনের বেশ কিছু কর্মী-সমর্থক। তাদের কয়েকজন বিনা কারণে তাকে উদ্দেশ্য বাজে মন্তব্য করা শুরু করে। প্রতিবাদ করলে মারধর করার পর ১০-১৫ জন তাকে ঘিরে ধরে জয় শ্রী রাম স্লোগান দেয়ার জন্য জোর করতে থাকে।

লাঞ্চিত ওই শিক্ষক বলেন, ‘আমি স্লোগান দিতে না চাইলে তারা আমাকে আরও বেশি করে মারধর শুরু করে। একবার পালানোর চেষ্টা করেও ব্যর্থ হই। পরে আমাকে ওরা ট্রেনের কামরাতে আটক করে রাখে। এক পর্যায়ে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।

পূর্ববর্তি সংবাদরূপগঞ্জে ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা
পরবর্তি সংবাদট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে : রেলমন্ত্রী