সিসিইউতে এরশাদের অবস্থা ফের ‘সংকটাপন্ন’

ইসলাম টাইমস ডেস্ক: দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার আবারো অবনতি হয়েছে।

সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে।

খবরটি নিশ্চিত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, এরশাদ এমনিতেই শারীরিকভাবে অসুস্থ। এর মধ্যে তার জ্বর এসেছে।

সবমিলিয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটনায় বুধবার সকাল ৮টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়।

পূর্ববর্তি সংবাদ‘রোহিঙ্গাদের ফেরত পাঠানো না গেলে দেশের স্থিতিশীলতা ব্যাহত হতে পারে’
পরবর্তি সংবাদফিলিস্তিনের রামাল্লায় দূতাবাস খুলবে ওমান