ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৬

ঠাকুরগাঁওয়ে সংঘর্ষে আহত ১৬

ইসলাম টাইমস ডেস্ক :  জমি নিয়ে বিরোধের জের ধরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ১৬ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়। রবিবার সকালে আউলিয়াপুর ইনিয়নের মাদারগঞ্জ ফুটানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে এলাকাবাসির বরাত দিয়ে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান নজরুল বলেন, তার ইউনিয়নের বাসিন্দা কশেম ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিরোধ চলছিলো একই এলাকার বাসিন্দা আফজালের পরিবাররে সাথে। রবিবার সকালে কাশেম ও তার পরিবারের লোকজন জমিতে ধান কাটতে গেলে আফজালের পরিবারের সাথে তাদের সংঘর্ষ বাঁধে। এতে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।

আহতরা হলেন, আনিসুরের স্ত্রী সাহিতুন (৬৫), মোতাহারের স্ত্রী মিতু (২৫),কাশেমের স্ত্রী পারুল (৪৫), হানিফের স্ত্রী মনোয়ারা (৪০),জহুর আলীর স্ত্রী গোলাপি (৪৫),আকবর আলীর স্ত্রী লিলি (৩৫), তাহের শেখের ছেলে আনিসুর (৭০), হানাস আলীর ছেলে হানিফ (৩৫),আফজা উদ্দিনের ছেলে আকবর আলী (৩০), হাসান আলীর ছেলে শামসুল (৩০),আমজাদ আলীর ছেলে আসাদুল (৪৫), জহুর আলীর ছেলে আল মামুন (১৩), আফাজ উদ্দিনের ছেলে রাজ্জাক (৩০),আব্দুর রশিদের ছেলে কাদের (৩০), আমাজ উদ্দিনের ছেলে মোতালেব (৩০) ও আনসারের ছেলে মোতাহার (৩০)।

আহতের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সদর থানার ওসি তদন্ত রওশন আরা জানান, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তি সংবাদহঠাৎ করে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের গুলি, নিহত ১
পরবর্তি সংবাদব্যতিক্রমী উদ্যোগ : খাগড়াছড়িতে স্কুলেই কুরআন শিক্ষার ব্যবস্থা