গ্যাসের দাম কমল ভারতে

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে গত ১ জুন থেকে ৩.৬৫ হারে এলপিজির মূল্য বৃদ্ধির এক মাসের মাথায় আন্দোলনের মুখে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

রবিবার ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন জানিয়েছে, ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭৩৭.৫০ টাকা থেকে কমে দাঁড়াবে ৬৩৭ টাকা। গৃহস্থালির কাজে ব্যবহার করা এলপিজিতে ভর্তুকি দেয় সরকার। সেই ভর্তুকির কারণে গ্যাসের দাম হবে ৪৯৪.৩৫ টাকা। বাকি ১৪২.৬৫ টাকা ভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে।

ভারতে গত ১ জুন থেকে ৩.৬৫ হারে বৃদ্ধি পায় এলপিজির দাম। বাজার দর অনুযায়ী, সিলিন্ডার প্রতি ২৫ শতাংশ হারে দাম বাড়ানোর ঘোষণা করেছিল ইন্ডিয়ান ওয়েল। এলপিজির দাম বাড়ায় সরব হয়েছিল বিরোধীরা। এক মাস পর সিদ্ধান্ত পরিবর্তিত হলো।

ইন্ডিয়ান ওয়েলের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির বাজারমূল্য এবং টাকা ও ডলারের রূপান্তরের দর কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদমসুল শহরে ভেসে উঠল ৩ হাজার বছরের প্রাচীন প্রাসাদ
পরবর্তি সংবাদবেসামরিক শাসনের দাবিতে আবারও উত্তাল সুদানের রাজপথ