ইসলাম টাইমস ডেস্ক: গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
সোমবার (১ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর নয়াপল্টনে এই বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
বিক্ষোভ মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। এরপর নাইটিঙ্গেল মোড় হয়ে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভকারীরা, গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে সরকারবিরোধী স্লোগান দেয়। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
















