হিন্দু পুরুষদের উচিত মুসলিম মেয়েদের প্রকাশ্যে গণধর্ষণ করা: বিজেপি নেত্রী

ইসলাম টাইমস ডেস্ক: মুসলিম বিদ্বেষী বক্তব্যে ভারতীয় জনতা পার্টি-বিজেপির নেতাদের চেয়ে কম যান না দলটির নেত্রীরাও। এবার মুসলিম নারীদের প্রকাশ্যে গণধর্ষণ করার উস্কানি দিয়েছেন হিন্দুত্ববাদী দলটির মহিলা মোর্চার নেত্রী সুনীতা সিং গৌড়। এই মন্তব্যের পর তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশের রামকোলার বিজেপি মহিলা মোর্চার নেত্রী সুনীতা সিং গৌড় ফেসবুক পোস্টে লেখেন, ‘মুসলিমদের জন্য একটাই সমাধান রয়েছে। হিন্দু ভাইয়েদের ১০ জন করে দল তৈরি করে মুসলিম মা ও বোনেদের প্রকাশ্য রাস্তায় গণধর্ষণ করা উচিত। এরপর সবাইকে দেখানোর জন্য তাদের বাজারের মাঝখানে ঝুলিয়ে দেওয়া উচিত।’

এখানেই না-থেমে তিনি আরও বলেন, মুসলিম মা ও বোনেদের উচিত নিজেদের সম্ভ্রম লুঠ করতে দেওয়া। কারণ দেশকে রক্ষা করতে এ ছাড়া আর অন্য কোনও উপায় নেই।

ফেসবুকে এই পোস্টটি করার পরই তা ভাইরাল হয়ে যায়। নেত্রীর তুমুল সমালোচনায় মুখর হয় নেটিজেন। প্রবল চাপের মুখে তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেয় বিজেপি।

বিজেপি মহিলা মোর্চার জাতীয় সভানেত্রী বিজয় রাহাতকর গৌড়ের টুইটের জবাবে বলেছেন, এ ধরনের মন্তব্য কোনওভাবেই সহ্য করা হবে না। ২৭ জুন নিজের সেই পোস্ট ডিলিট করে দেন সুনীতা।

সূত্র: ট্রিবিউন ইন্ডিয়া, এই সময়।

পূর্ববর্তি সংবাদগ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ
পরবর্তি সংবাদগ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৭ জুলাই সারা দেশে হরতালের ডাক