আমরা তিস্তার পানি দেইনি বলে বাংলাদেশ ইলিশ দেয় না: মমতা

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। কিন্তু বাংলাদেশকে আমরা তিস্তার পানি দেইনি তাই ওরা আমাদের ইলিশ দেওয়া বন্ধ করে দিয়েছে।

তিস্তার জল না দেওয়ায় তার রাজ্যে বাংলাদেশ ইলিশ পাঠানো বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ মঙ্গলবার ভরতে বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রহিমা বিবির এক প্রশ্নে তিনি একথা জানান। তবে আগামী দিনে পশ্চিমবঙ্গে প্রচুর ইলিশ উত্‍পাদন হবে বলে আশ্বাস দেন মমতা। পদ্মার ইলিশ না পাওয়ায় বিধানসভায় আক্ষেপের সুর শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়।

তিনি আরও বলেন, ‘আমরা ইলিশ মাছ নিয়ে রিসার্চ সেন্টার করেছি। আমাদের বাংলায় এখন ইলিশ মাছের অভাব নেই। আগামী দিনে রিসার্চ শেষ হলে গোটা দেশে আমরা ইলিশ সরবরাহ করতে পারব। দু-এক বছরের মধ্যে আর বাইরে থেকে আনতে হবে না মাছ।’

ভারতে ২০১২ সালের মাঝামাঝি থেকে ইলিশ রফতানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এদিকে তিস্তার পানির দাবিতে অনড় থাকলেও ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও ইতিবাচক ইঙ্গিত মেলেনি বাংলাদেশের জন্য। সূত্র:  এই সময়

পূর্ববর্তি সংবাদবেসরকারি হজ এজেন্সিগুলোর প্রতারণা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে: রাষ্ট্রপতি
পরবর্তি সংবাদযৌন হয়রানির অভিযোগ: চট্টগ্রামে শিক্ষকের গায়ে কেরোসিন ঢাললেন শিক্ষার্থীরা