ইসলাম টাইমস ডেস্ক: বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজী গ্রেফতার হয়েছে।
বুধবার (৩ জুলাই) সকাল ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মো. মরুফ হোসেন।
তবে তাকে কোথা থেকে কখন গ্রেফতার করা হয়েছে তা জানানো হয়নি। পুলিশ সুপার জানান, পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
















