ইসলাম টাইমস ডেস্ক: নিজের উত্তরসূরী হিসেবে কোনও নারীর মনোনীত হওয়ার সম্ভাবনা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিশ্ববাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিব্বতের ‘আধ্যাত্মিক’ নেতা দালাই লামা। গতকাল মঙ্গলবার তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বল হয়েছে তিনি কৌতুক করে নারী বিষয়ক ওই মন্তব্য করেছিলেন তিনি।
গতমাসে নিজের উত্তরসূরী নিয়ে বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে নারী নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ভারতে নির্বাসিত থাকা তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ভবিষ্যতে কোনও নারীকে তার উত্তরসুরী হলে তাকে অবশ্যই আকর্ষণীয় হতে হবে।
এ নিয়ে বিতর্ক শুরু হলে গতকাল মঙ্গলবার দালাই লামা’র কার্যালয় থেকে বিবৃতি দিয়ে ওই মন্তব্যের ব্যাখ্যা দেওয়া হয়। ওই বিবৃতিতে বলা হয়, ‘যা বলেছেন তাতে মানুষ আহত হওয়ায় গভীর অনুতপ্ত এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী তিনি’। নারী বিষয়ক ওই মন্তব্যকে ভুলবোঝাবুঝির কৌতুক বলে বর্ণনা করা হয় ওই বিবৃতিতে।
















