বিরতি কমিয়ে জেএসসি ও এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক: পরীক্ষার মাঝে বিরতি কমিয়ে আগামী জেএসসি ও সমমান এবং এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে পরীক্ষার সময় আগের চেয়ে কমল।

নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২ নভেম্বর শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে ২০১৯ সালের জেএসসি পরীক্ষা। অর্থাৎ ১০ দিনব্যাপী হবে এই পরীক্ষা, যা এত দিন সাধারণত ১৫ দিন লাগত।

অন্যদিকে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি শুরু হয়ে এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ২২ ফেব্রুয়ারি। গেলবার লিখিত পরীক্ষা হয়েছিল ২৪ দিনে।

এবার আগে থেকেই পরীক্ষার সময় কমিয়ে আনা পরিকল্পনার কথা জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। তারই আলোকে প্রস্তাবিত সময়সূচি প্রণয়ন করে তা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো হয়। বুধবার সেটি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। অনুমোদিত সময়সূচি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদনারী উত্তরসূরী নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন দালাই লামা
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট বন্দিশালার ভয়াবহ চিত্র: ‘সভ্য’ দেশে এসব কিসের ইঙ্গিত?