ভারতে বাস-মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলে একটি মিনি মালবাহী ক্যারিয়ার এবং একটি বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ২০ জন । আহতদের চিন্তামনি ও কোলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বেঙ্গালুরু থেকে ৭৪ কিলোমিটার দূরের চিন্তামনিতে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানায় ‘জিনহুয়া’।

কেনচারলাহাল্লী থানার পুলিশ জানান, বেসরকারি বাসটি মিনি মালবাহী ক্যারিয়ারের সঙ্গে সংঘর্ষ ঘটায়, এতে ১২ জন নিহত হয়। মালবাহী ক্যারিয়ারটি যাত্রী পরিবহনে বাসে রূপান্তরিত হয়েছিল।

পূর্ববর্তি সংবাদএক রাতে চার শিক্ষা প্রতিষ্ঠানে চুরি!
পরবর্তি সংবাদহাইআতুল উলয়ার ফলাফল: নিরীক্ষণের জন্য কী করণীয়