ইসলাম টাইমস ডেস্ক: লাইফ সাপোর্টে রাখা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে । বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের সিসিইউতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকমতো কাজ করছে না।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় পার্টির বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।
জিএম কাদের আরও বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের অধিকাংশ অঙ্গ-প্রতঙ্গই কাজ করছে না। তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে ডাক্তাররা সায় দেননি। তার ফুসফুস ও কিডনির অবস্থারও অবনতি ঘটেছে। তার শ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে। এজন্য ডাক্তাররা তাকে আজ বৃহস্পতিবার বিকাল ৪টা ১০ মিনিটে লাইফ সার্পোটে নিয়েছেন।
















