হাঁটু পানিতে তলিয়ে গেছে সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা শিবির

ইসলাম টাইমস ডেস্ক: টানা চার দিনের ভারী বর্ষণে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম-তুমব্রু খাল ঘেঁষা কোনারপাড়া শূন্যরেখার রোহিঙ্গা শিবির। এতে ক্যাম্পের এক হাজার পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছেন। যার ফলে রোহিঙ্গারা চরম দুর্ভোগে পড়েছে।

এই ক্যাম্পে প্রায় এক হাজার তিনশ’ রোহিঙ্গা পরিবারের নারী-পুরুষ ও শিশুর অবস্থান।

বুধবার (৩ জুলাই) রাত থেকে শুক্রবার (৫ জুলাই) সকাল পর্যন্ত টানা ভারী বর্ষণে তলিয়ে যায় এ ক্যাম্পটি। ফলে খাবার পানি ও টয়লেটের চরম সংকট দেখা দিয়েছে সেখানে।

ওই ক্যাম্পের রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, প্রবল বৃষ্টি, পাহাড়ি ঢলে তুমব্রু কোনারপাড়া রোহিঙ্গা শিবির তলিয়ে গেছে। যার ফলে রোহিঙ্গারা চরম দুর্ভোগে পড়েছে।

তিনি আরও জানান, কিছু উঁচু মাচাংঘরে এবং কিছু উঁচু জায়গায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে প্লাবিত লোকজন মানবেতর জীবন যাপন করছে। পাহাড়ি ঢল এখনো বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টি বর্তমানে হচ্ছে না। সীমান্ত খাল দিয়ে পানি প্রবাহিত হতে বাধা পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলেও জানান এ রোহিঙ্গা নেতা।হাঁটু পানিতে তুমব্রু জিরো পয়েন্ট রোহিঙ্গা বস্তিপাশাপাশি প্লাবিত হয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়া, বাজার পাড়া, মধ্যম পাড়ার বেশকিছু ঘর-বাড়ি। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ আগস্টের পর থেকে তুমব্রু কোনারপাড়া জিরো লাইনে অবস্থান নেয় প্রায় ৫ হাজার রোহিঙ্গা। এখন পর্যন্ত তারা সেখানে বসবাস করছে।

পূর্ববর্তি সংবাদপ্রকল্পে বরাদ্দ বাড়ানোর নামে লুটপাট করছে সরকার
পরবর্তি সংবাদউইঘুর মুসলিমদের সমস্যার সমাধান সম্ভব: এরদোগান