এবার তিউনিসিয়ায় নিষিদ্ধ হল নেকাব

ইসলাম টাইমস ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় পাবলিক প্রতিষ্ঠানগুলোতে নেকাব বা মুখ ঢেকে রাখার পর্দা নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ চাহেদ এ নিষেধাজ্ঞা জারি করেন।

খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার দেশটিতে এক ‘ওয়ান্টেড জঙ্গি’র আত্মঘাতী হামলার প্রেক্ষিতে এ আইন জারি করা হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, ওই আত্মঘাতী হামলাকারী নেকাব পড়ে এ হামলা চালায়। তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যক্ষদর্শীর এমন ভাষ্য প্রত্যাখ্যান করেছেন।

নতুন আইন অনুযায়ী, তিউনিসিয়ায় কেউ সরকারি, প্রশাসনিক ভবন, বা প্রতিষ্ঠানে মুখে পর্দা পরে প্রবেশ করতে পারবে না।

সূত্র: বিবিসি

 

পূর্ববর্তি সংবাদলিবিয়ায় চলছে যুদ্ধাপরাধ, তিন মাসে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে
পরবর্তি সংবাদভারতে ‘জয় শ্রী রাম’ এখন সংখ্যালঘু নির্যাতনের মন্ত্র: অমর্ত্য সেন