প্রিন্ট ও অনলাইন মিডিয়া সার্বক্ষণিক নজরদারিতেই আছে: তথ্য প্রতিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: সংবাদ প্রচারে কোথাও বিশেষ বাধা দিচ্ছি না ঠিক তবে ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন সবক্ষেত্রেই সর্বক্ষণ নজরদারি ও তদারকি করছি। কোথাও বিভ্রান্তিকর বা বিব্রতকর অসত্য বা মিথ্যা তথ্য প্রচার করলে সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে থাকি বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

আজ  সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য আবু জাহিরের সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় সংসদে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অনুপস্থিত থাকায় তার পক্ষে জবাব দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে ৫৭ ধারা ইতোমধ্যে পরিবর্তিত হয়েছে। অন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা, যেসব ক্ষেত্রে বিব্রতকর, অসত্য ভুল তথ্য পরিবেশন করবে, সেক্ষেত্রে প্রচলতি আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকি।

 

পূর্ববর্তি সংবাদচট্টগ্রাম থেকে আজ ছেড়ে গেলো প্রথম হজ ফ্লাইট
পরবর্তি সংবাদগ্যাসের দাম বাড়াতে প্রত্যক্ষ ক্ষতি হলেও পরোক্ষভাবে আমরা সবাই লাভবানই হবো: কৃষিমন্ত্রী