জামিনে মুক্তি পেলেন টাঙ্গাইলের সাবেক সাংসদ রানা

ইসলাম টাইমস ডেস্ক: টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক ও দুই যুবলীগ নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে‌ছেন।

দীর্ঘ চার বছর পর আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে তিনি জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হন।

এরপর কারাগার থেকে বের হয়েই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দি‌য়ে শ্রদ্ধা জানা‌তে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন ব‌লে জানিয়েছেন তার কর্মী সমর্থকরা।

এদিকে কর্মী-সমর্থকরা কারাগার গেটে ভীড় করতে থাকলে কারাগার গেটসহ আশপা‌শের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় আশে-পাশে কাউকে অবস্থান করতে দেননি তারা।

টাঙ্গাইল জেলা কারাগারের সুপার আবুল বাশার বলেন: বেশ কয়েকদিন আগে থেকে সাবেক এমপি রানা টাঙ্গাইল কারাগারে ছিলো। হাইকোর্ট ও আপিল বিভাগের কাগজ পত্র পাওয়ার পর মঙ্গলবার সকাল পৌনে নয়টায় তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর সাবেক এমপি আমানুর রহমান খান রানা ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সে সময় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পূর্ববর্তি সংবাদআকষ্মিক বন্যায় হোয়াইট হাউজে পানি!
পরবর্তি সংবাদআন্দোলনরত রিকশাচালকদের চায়ের আমন্ত্রণ জানালেন মেয়র খোকন