ইসলাম টাইমস ডেস্ক: ব্রিটেনের গণমাধ্যমের চেয়েও বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন বলেছেন ড. হাছান মাহমুদ। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে লন্ডনে শুরু হতে যাওয়া এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেয়ার আগে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিবিসি’র কাছে একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যম পুরোপুরিভাবে স্বাধীন। গত দশ বছরে বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। ব্রিটেনের গণমাধ্যমের চেয়েও স্বাধীন বাংলাদেশের গণমাধ্যম।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে একটি শক্তিশালী বিরোধী দল দরকার। আমাদের দেশের বিরোধী দলের শক্তি অনেক ক্ষয় হয়েছে তাদের নানা ভুল সিদ্ধান্তের কারণে।
সূত্র: বিবিসি
















