বন্দুক হাতে মাতাল হয়ে নাচলেন বিজেপি নেতা, ভিডিও ভাইরাল

ইসলাম টাইমস ডেস্ক: দু’হাতে বন্দুক নিয়ে মাতাল হয়ে নাচছেন ভারতের উত্তরাখণ্ডের খানপুরের বিজেপির এক নেতা। হিন্দি ছবির গানের তালে তাল মিলিয়ে নাচের ফাঁকে পানীয়র গ্লাসে চুমুক দিয়ে নিচ্ছেন মাঝে মধ্যে। দু’হাতে ছোট-বড় রাইফেল, পিস্তল মিলিয়ে রয়েছে ৪টি বন্দুক। বিজেপির ওই নেতাকে ঘিরে নাচছেন আরও তিন-চার জন। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে ভারতের সামাজিক মাধ্যমে।

 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জান যায়, সম্প্রতি পায়ে অস্ত্রোপচার সেরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর নিজের ঘনিষ্ঠ অনুগামীদের নিয়ে আনন্দ-ফুর্তিতে মাতেন প্রণব চ্যাম্পিয়ন। আর এই ভিডিও কোনও ভাবে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

এই ঘটনার মাস খানেক আগে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এই বিজেপি সাংসদ।এই ঘটনায় দিল্লির চাণক্যপুরি থানায় প্রণব চ্যাম্পিয়নের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিক। সাংবাদিককে খুনের হুমকি দেওয়ার ঘটনায় প্রণবকে তিন মাসের জন্য বরখাস্ত করে রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বরখাস্ত হওয়ার পরও নিজের আচরণে যে কোনও রাশ টানেননি এই বিজেপি সাংসদ, তারই প্রমাণ মিলল ভিডিওতে।

জানা যায়, এই ঘটনায় কড়া পদক্ষেপ করতে চলেছে বিজেপি নেতৃত্ব।

তথ্য সূত্র: হিন্দুস্তান টাইমস, এএনআই, জি নিউজ।

পূর্ববর্তি সংবাদঈদুল আযহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৯ জুলাই
পরবর্তি সংবাদজাইরা ওয়াসিমের ফিরে আসা, নিকি মিনাজের না এবং আমাদের জয় পরাজয়