পানি সরবরাহ ও স্যানিটেশনের উন্নয়নে বাংলাদেশকে ১শ’ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

ইসলাম টাইমস ডেস্ক: দেশের নির্দিষ্ট কিছু পৌরসভায়  পানি সরবরাহ এবং স্যানিটেশনের উন্নয়ন ও এক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য ১শ’ মিলিয়ন মার্কিন ডলার দেবে বিশ্বব্যাংক। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঢাকায় প্রাপ্ত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পৌরসভা পানি সরবরাহ ও স্যানিটেশন’ এই প্রকল্পে ছোট ছোট শহরের ৬ লাখ মানুষ নিরাপদ পানি পাবে। ৬০টি উপজেলায় বর্তমানে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা নেই। এই প্রকল্পে মিটার, বাসা-বাড়িতে সংযোগ, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পাইন নেটওয়ার্ক, পানি সংরক্ষণ, পানি শোধনসহ পানি অবকাঠামো গড়ে তোলা হবে।

বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন বলেন, ‘বাংলাদেশের দ্রুত নগরায়নের সঙ্গে ছোট ও বড় শহরগুলোতে পানি ও স্যানিটেশন ব্যবস্থাসহ অবকাঠামো উন্নয়নের প্রয়োজন রয়েছে। পানি ও স্যানিটেশন হচ্ছে আধুনিক শহরের অবিচ্ছেদ্য অংশ।’

উল্লেখ্য, বাংলাদেশের ৮৭ শতাংশ মানুষের বিভিন্ন ধরনের উন্নত পানির উৎস রয়েছে। কিন্তু মাত্র ১০ শতাংশ মানুষ পাইপ লাইনে পানির সুবিধা পায়।’

পূর্ববর্তি সংবাদমাদারীপুর থানার ওসির বিরুদ্ধে চাঁদা না দেয়ায় এক হোটেল মালিকের চোখ জখম করে ফেলার অভিযোগ
পরবর্তি সংবাদসরকারি সফরে কাল ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী