আওয়ামী লীগ সুখে-দুখে জনগণের পাশে থাকে: প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে এবং সুখে-দুঃখে সবসময় জনগণের পাশে থেকেছে। দেশের জনগণকে অবহেলা করে আওয়ামী লীগ দেশ পরিচালনা করে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মানুষকে অবহেলা করে কখনও দেশ পরিচালনা করিনি। মানুষের সুখ, দুঃখের সাথী হয়ে বিপদে তাদের পাশে দাঁড়ানো আর মানুষের কল্যাণে এবং উন্নয়নে কাজ করেছি। এই নীতি নিয়ে আমরা কাজ করি বলেই আজকে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি’।

তিনি বলেন, ‘আমাদের এই রাজনৈতিক দল জনগণের কথা বলার মধ্য দিয়ে গড়ে উঠেছিল। আর এ দলটিকে সুসংঘঠিত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। সেই স্বাধীনতার সুফল প্রত্যেক মানুষের ঘরে পৌঁছাবো।’

 

পূর্ববর্তি সংবাদভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস
পরবর্তি সংবাদভারতে আবারও পিটিয়ে আহত করা হল যুবককে, ‘অপরাধ’ গরুর মাংসের স্যুপ খাওয়া