বজ্রপাতে সারা দেশে নারী, শিশুসহ ১৪ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: পাবনায় ৪ জন, চুয়াডাঙ্গায় ৩ জনসহ সারাদেশে বজ্রপাতে নারী,শিশুসহ  ১৪ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ বজ্রপাত হয়।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, বজ্রপাতে পাবনায় ৪ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, ময়মনসিংহ ও সুনামগগঞ্জে দুজন এবং কুমিল্লা, নেত্রকোনা ও মাগুরায় একজন করে নিহত হয়েছেন।

এদিকে পাহাড়ি ঢল ও পাঁচদিনের টানা বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারি বর্ষণ আরো দুইদিন স্থায়ী হতে পারে।

টানা বর্ষণে পার্বত্য চট্টগ্রাম ও পাশ্ববর্তী জেলাগুলোতে পাহাড়ধসের ঘঢ়টনা ঘটেছে। সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তি সংবাদনেত্রকোনায় ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দি
পরবর্তি সংবাদ‘জয় শ্রীরাম’ না বলায় মাদ্রাসা ছাত্রদের মারধর করল বজরং কর্মীরা