২৪ ঘণ্টার মধ্যে এডিস মশা নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেন হাইকোর্ট

ইসলাম টাইমস ডেস্ক: ২৪ ঘণ্টার মধ্যে এডিস মশা নির্মূল ও ধ্বংসে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও এডিস মশা নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন নজরে এনে আদালত এ নির্দেশ দেন।

আজ রোববার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা ২২ জুলাইয়ের মধ্যে দুই সিটি কর্পোরেশনসহ বিবাদীদের জানাতে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে পদক্ষেপের বিষয়ে জানাতে বলা হয়েছে।

 

এ ধরনের রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ (দায়ী) ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদমামলাকে ভিন্ন খাতে ফেরাতে শ্বশুরকে চাপ দিয়ে বানোয়াট কথা বলানো হচ্ছে: মিন্নি
পরবর্তি সংবাদডিসিদের কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর