ইসরায়েলি বর্বরতা: ফিলিস্তিনি শিশুকে গাড়ির চাকায় পিষে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: ইসরায়েলের পশ্চিমতীরে গাড়ির চাকায় পিষে এক ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নির্মম ঘটনার সময় ছয় বছর বয়সী ফিলিস্তিনি শিশু তারেক তার সাইকেল চালাচ্ছিল।

নিউজ পোর্টাল ‘কুদসনেট’ জানিয়েছে, জর্ডান নদীর পশ্চিম তীরের আল-খলিল তারকুমিয়া শহরের কাছে ছয় বছরের ওই ফিলিস্তিনি শিশুকে গাড়িচাপা দেয়া হয়।

তারকুমিয়া শহরটি ইসরায়েলের উপশহর আদুরা’র পাশেই অবস্থিত। গাড়িচাপা দিয়ে ফিলিস্তিনিদের হত্যার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এ ধরনের বহু ঘটনা ঘটিয়েছে ইসরায়েলের নিরাপত্তাবাহিনী।

গত এপ্রিলে বেথেলহামে ফিলিস্তিনি শিক্ষিকা ফাতেমা সোলায়মানকে লড়ির চাকায় পিষে হত্যা করে এক ইসরায়েলি নাগরিক। উগ্র ইহুদিবাদী নেতারা এর আগে নানা বক্তব্যে ফিলিস্তিনি শিশুদের হত্যা করতে উৎসাহিত করেন। সূত্র: পার্সট্যুডে।

পূর্ববর্তি সংবাদপাঁচ শতাধিক কারেন্ট জাল পুড়িয়ে দিলেন ভ্রাম্যমান আদালত
পরবর্তি সংবাদমিল্ক ভিটা, আড়ং, প্রাণসহ ১১ ব্র্যান্ডের দুধে মাত্রাতিরিক্ত সিসা