ইসলাম টাইমস ডেস্ক: জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভারতের উত্তর প্রদেশের ৯ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। দুই পক্ষের এই সংঘর্ষে আরও ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার উত্তর প্রদেশের উভা নামক গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর হিন্দুস্থান টাইমস-এর।
খবরে বলা হয়, উত্তর প্রদেশের উভা নামক গ্রামে দুই বছর আগে ৩৬ একর জমি কিনেছিলেন গ্রামপ্রধান। কিন্তু দখল পাচ্ছিলেন না। বুধবার সকালে তিনি লোকজন নিয়ে জমি দখলে গেলে স্থানীয়রা বাধা দেন। এতে গ্রামপ্রধানের লোকজন তাদের ওপর গুলি চালায়। চার নারীসহ ঘটনাস্থলে ৯ জন নিহত হয়।
স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘গ্রামপ্রধান দুই বছর আগে ৯০ বিঘা জমি কেনেন সেখানে। আজ সকালে জমির দখল নেয়ার চেষ্টা করেন। বাধার মুখে পড়লে গ্রামপ্রধানের সশস্ত্র সঙ্গীরা গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলি চালান।’
















