ইসকনের প্রসাদ বিতরণ এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামে প্রায় ৩০টি স্কুলে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন তাদের রথযাত্রা উপলক্ষে সপ্তাহব্যাপী “ফুড় ফর লাইফ” কর্মসূচির আড়ালে মুসলিম কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ‘হরে কৃষ্ণ’ মন্ত্র পাঠের মাধ্যমে প্রসাদ খাদ্য গ্রহণ করতে বাধ্য করা এবং ভারতে মুসলমানদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে হাটহাজারীতে বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন ’মুসলিম ছাত্র জনতা ঐক্য পরিষদ’।

এছাড়াও প্রসাদ ভোগী স্কুল ছাত্রদের জমজমের পানি ও খেজুর খাওয়ানোর কর্মসূচি ঘোষণা করা হয় উক্ত সমাবেশ থেকে। ‌

মাওলানা কামরুল ইসলাম কাছেমী ও মুফতী মাসউদু রহমান চৌধুরীর সঞ্চালনায় ‌উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন,  মাওলানা এমরান সিকদার। ‌প্রধান অতিথি ছিলেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুমতাজুল করিম (বাবা হুজুর।)

সভায় বক্তারা ইসকনের কৃতকর্মের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে  এই ঘটনাকে মুসলিম ধর্মের উপর আঘাত বলে অবিহিত করেন। এমন ঘটনা সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিতে পারে আশঙ্কা করে বক্তারা বলেন, ইসকনের উগ্রবাদী হিন্দুরা হরে রাম হরে কৃষ্ণ বলে মন্দিরের প্রসাদ বিতরণ করে ভিডিওর মাধ্যমে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তাদের এমন কর্মকাণ্ডে মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। আমরা এই উগ্রবাদী সংগঠনটিকে এমন কৃতকর্মের জন্য জাতীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় এ আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে।

বক্তারা আরো বলেন, নব্বই ভাগ মুসলমানদের দেশে আমরা চাই সকল ধর্মের মানুষ এখানে সম্প্রীতি বজায় রেখে সহাবস্থান করুক। কিন্তু তারা বিভিন্নসময়ে উস্কানিমূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে সেই পরিবেশ নষ্ট করার পায়তারা চালায়। এর পরিণতি ভয়াবহ হতে পারে। দেশ ও জাতির কল্যাণের কথা চিন্তা করে সরকারের উচিত এখনই কোন পদক্ষেপ গ্রহণ করা। ‌এছাড়াও সমাবেশে ভারতজুড়ে মুসলিম নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা জানানো হয়।

পূর্ববর্তি সংবাদপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী খাকান আব্বাসি গ্রেপ্তার
পরবর্তি সংবাদহত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন মিন্নি: বরগুনা পুলিশ সুপার