জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন আমাকে পাকিস্তান ত্যাগে বাধ্য করেছে : আসিয়া বিবির আইনজীবী

ইসলাম টাইমস ডেস্ক : পাকিস্তানে রাসূল সা.-এর অবমাননার মামলায় সদ্য মুক্তিপ্রাপ্ত আসিয়া বিবির আইনজীবী সাইফুল মুলুক বলেছেন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন তাকে পাকিস্তান ছেড়ে যেতে বাধ্য করেছে।

জং অনলাইন মঙ্গলবারের সংস্করণে প্রকাশিত খবরে জানা যায়, খ্রিস্টান ধর্মাবলম্বী আসিয়া বিবির আইনজীবী সাইফুল মুলুক গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, আমার পাকিস্তান ত্যাগ করার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে পাকিস্তান ত্যাগ করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, পাকিস্তান ত্যাগের আগে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আমাকে তিন দিন পর্যন্ত তাদের কাছে রাখেন।

তিনি বলেন, প্রাণের ভয়ে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে তিনি নিজেই যোগাযোগ করেছিলেন।

আইনজীবী সাইফুল মুলুক আসিয়া বিবির পক্ষে আদালতে লড়েন। সুপ্রিমকোর্টে আসিয়া বিবিকে নির্দোষ ঘোষণার পর ধর্মীয় সংগঠনগুলো যে প্রতিবাদ গড়ে তোলে।

প্রসঙ্গত, রাসূল সা.-এর অবমাননার অপরাধে নিম্ন আদালতে আসিয়া বিবিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। উচ্চ আদালত পর্যাপ্ত ‘সাক্ষ্য প্রমাণের অভাবে’ ৩১ অক্টোবর নির্দোষ ঘোষণা করে তাকে মুক্তি দেয়। এরপরই  দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে সহিংসতা দেখা দেয়। ভাংচুর হয় বহু দোকানপাট ও গাড়িঘোড়া। এর তিন দিন পর ৩ নভেম্বর খবর প্রকাশ হয় যে, প্রাণনাশের আশঙ্কায় আসিয়া বিবির আইনজীবী সাইফুল মুলুক নেদারল্যান্ড চলে গেছেন। বিমানে ওঠার আগে সাইফুল মুলুক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছিলেন, বিদ্যমান পরিস্থিতিতে আমার পক্ষে পাকিস্তান থাকা সম্ভব নয়।

পূর্ববর্তি সংবাদআজ সংলাপে যাচ্ছেন ঐক্যফ্রন্টের ১১ নেতা
পরবর্তি সংবাদমার্কিন মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারালো রিপাবলিকান