‘সরল বিশ্বাস’ নিয়ে দুদক চেয়ারম্যানের বক্তব্য স্পষ্ট নয়: ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: ‘ফৌজদারি আইনে সরল বিশ্বাসে অপরাধ করলে তা অপরাধ হিসেবে গণ্য হয় না’ বলে দেওয়া দুদক চেয়ারম্যানের বক্তব্যের উদ্দেশ্য পরিস্কার নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিষয়টি পরিষ্কার হতে হবে। সরকার যেকোনো দুর্নীতিকে দুর্নীতি হিসেবেই দেখবে। তবে দুদক চেয়ারম্যানের বক্তব্যকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই।

আজ শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সারা দুনিয়ায় দুর্নীতি হচ্ছে। তবে কোথাও বেশি কোথাও কম। কিছু দুর্নীতি হচ্ছে পলিটিক্যালি মোটিভিটেড (রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত) হচ্ছে। কোনো নেতাকে যদি কেউ দেখতে না পারে, তার বিরুদ্ধে দুর্নীতির ছাপটা লাগিয়ে দেয়।
পূর্ববর্তি সংবাদভারত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী আটক
পরবর্তি সংবাদদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’ নিয়ে ট্রাম্পকে ভয়ংকর মিথ্যা তথ্য দিল বাংলাদেশি হিন্দু নারী! (ভিডিও)