ইসলাম টাইমস ডেস্ক: আমরা মশা মারতে আমরা কামান দাগাতে চাই না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রিয়া সাহার বিরুদ্ধে রয়েসয়ে এগোতে চায় সরকার। তবে বিষয়টিকে সরকার তুচ্ছ মনে করছে না।
আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রিয়া সাহা কার প্ররোচনায় এ মিথ্যা অভিযোগ করেছেন, তার গভীরে আমরা যাব। প্রিয়া সাহার বক্তব্যের পেছনে অন্য কারও হাত রয়েছে কিনা দেশে ফেরার পর তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অবাক হওয়ার বিষয় হলো- প্রিয়া সাহা তার মিথ্যা বক্তব্যের ব্যাপারে অটল রয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে টেনে এনেছেন। কিন্তু প্রধানমন্ত্রী কখনই তিন কোটি ৭০ লাখ গুমের তথ্য দেননি।’
















