বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ঈদের আগেই মেরামতের নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বিভিন্নস্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়কসমূহের জরুরি মেরামত কাজ আসন্ন ঈদ-উল-আযহার এক সপ্তাহ আগেই শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়। এদিন সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সভায় মন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন।

এদিকে মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছেন, এবারের বন্যায় স্থানীয় সরকার বিভাগের আওতায় সড়কগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক-মহাসড়কগুলোর ক্ষতি হয়েছে কম।

পূর্ববর্তি সংবাদসাত কলেজ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের হাতাহাতি
পরবর্তি সংবাদজাপায় সংকট: জি এম কাদেরকে মানছেন না রওশন