ইসলাম টাইমস ডেস্ক: তরুণ-তরুণীদের মোবাইল ফোন ও ইন্টারনেট আসক্তি নিয়ন্ত্রণ করতে একটি আইনের খসড়া তৈরি করেছেন ইটালি মন্ত্রীরা।
আইনটিতে বাবা-মাদের জন্য একাধিক এডুকেশন প্রোগ্রামের প্রস্তাব করা হয়েছে যেন তারা ছেলেমেয়েদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি বুঝতে পারে।
দেশটির বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু পড়াশোনার জন্য ইন্টারনেট এবং সোশ্যাল নেটওয়ার্কগুলোর ব্যবহারের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে এই আইনের খসড়ায়।
ইতালির ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব টেকনোলজিক্যাল ডিপেন্ডেন্সের বরাত দিয়ে সোমবার স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, দেশটির ১৫ থেকে ২০ বছরের অর্ধেক ছেলেমেয়ে দিনে কমপক্ষে ৭৫ বার মোবাইল ফোন হাতে নেয়।
জুনে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, দেশটির ৬১ শতাংশ নাগরিক বিছানায় শুয়ে তাদের ট্যাবলেট বা মোবাইল ফোন ব্যবহার করে। ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের ৮১ শতাংশ নাগরিক বিছানায় ট্যাবলেট বা মোবাইল ফোন ব্যবহার করে।
















