ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেললাইনে মাইক্রোবাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুলাই) সকাল পৌনে নয়টার দিকে এ ঘটিনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার তন্ময় চৌধুরী।
জানা যায়, ফতেয়াবাদ স্টেশনের একটু আগে ছড়ারকুল নামক স্থানে দোহাজারী থেকে নগরীর বটতলী স্টেশনগামী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি একটি স্কুল বাস ছিল। বাসে কোনো স্কুল শিক্ষার্থী ছিল না, তবে মাইক্রোবাসের ড্রাইবার আর ওই স্কুলের কর্মচারী গুরুতরভাবে আহত হন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বর্তমানে মাইক্রোবাসটি ট্রেনের রাস্তায় আছে। তাই বিশ্ববিদ্যালয়ের ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রণব মিত্র চৌধুরী।
















