ইসলাম টাইমস ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে ইব্রাহিম মিয়া (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৩ জুলাই) বাহুবল মডেল থানায় নিখোঁজের মা ফাহিমা বেগম একটি জিডি করেন।
ইব্রাহিম উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামের আব্দুল হান্নানের ছেলে ও পুটিজুরী ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
থানা সূত্রে জানা যায়, ইব্রাহিম গত ১৯ জুলাই শুক্রবার বিকাল ৫টায় উপজেলার ডুবা বাজারে বাজার করতে গেলে আর বাড়িতে ফিরেনি। পরে নিখোঁজের পরিবারের লোকজন আশপাশের এলাকা, বাজারসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় জিডি করেন।
নিখোঁজের মা ফাহিমা বেগম বলেন, ইব্রাহিমের পরনে ছিল বাদামি রংয়ের পাঞ্জাবি। তার উচ্চতা অনুমান ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা ও মুখমণ্ডল গোলাকার। কোনো সুহৃদ ব্যক্তির তার সন্ধান পেলে ০১৭৪৫৯০৫০৪৪ নম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন তিনি।
















