ইসলাম টাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা এলাকায় একটি মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মসজিদের ভেতরের বেশ কিছু অংশসহ নামাজের কার্পেট ও খাটিয়া পুড়ে যায়।
বুধবার (২৪ জুলাই) রাতে হ্মণবাড়িয়ার মেড্ডা এলাকার শান্তিবাগ জামে মসজিদে এ ঘটনা ঘটে।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে এসেছে। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের তদন্ত টিম একটি মতামত দেবে।
















