আজ বৃহস্পতিবার বিকালে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে নগরীর শহীদ হাদিস পার্কে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, বিচারপতি খায়রুলের একটি রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। জনগণের ভোটের অধিকার বিনষ্ট করে দেওয়া হয়েছে। ৩০ তারিখে মানুষ ভোট দিতে পারেনি। ৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতেই হয়ে গেছে। একদলীয় নির্বাচন জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, গণতন্ত্র সবকিছু খান খান করে দিয়েছে এই সরকার।
তিনি এই সরকারকে সম্পূর্ণ ব্যর্থ দাবি করে বলেন, এ দেশে সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। এখন আদালতের মধ্যেই দিনে-দুপুরে বিচারকের সামনে মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। দেশে একের পর এক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এই সরকার মামলাবাজ সরকার। এই সরকার ডেঙ্গু রোধে এডিস মশা মারতে পারে না। অর্থমন্ত্রী এডিস মশার ভয়ে সচিবালয়ে যেতে পারেন না। কিন্তু বিএনপির নেতা কর্মীদের নামে মামলার পর মামলা দিতে পারে।
















