‘পদ্ধতি অবলম্বন করে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

ইসলাম টাইমস ডেস্ক: বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বাঁকা পথে যারা মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পেয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ শুক্রবার ফরিদপুরের আলফাডাঙ্গা, চরভদ্রাসন ও সালথা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেছেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালীন প্রায় ৪৪ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছিল। ভিন্ন প্রক্রিয়ায় বাঁকা পথে যারা মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পেয়েছিল তাদের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, সব যুদ্ধাপরাধীর বিচার করা হবে। ভয়ভীতি না পেয়ে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিন।

 

পূর্ববর্তি সংবাদমাওলানা আবদুল মালেকের বক্তব্য কাটছাট করে সাদপন্থীদের অপপ্রচার: আসলে কী ছিল (অডিও)
পরবর্তি সংবাদদুর্নীতি ঢাকতেই ডেঙ্গুর খবরকে ‘গুজব’ বলছেন মেয়র: মেনন