ইসলাম টাইমস ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন নিরপেক্ষ মানুষ বিধায় সিইসিকে হজের তদারকির জন্য পাঠানো হচ্ছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর আশকোনা হজক্যাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, হজে কোন অনিয়ম হলে তা দেখার জন্য সিইসিকে পাঠানো হচ্ছে। হজ চিকিৎসক সহায়ক দলে অপেশাদার লোজকজন পাঠানো হলেও এতে কোন সমস্যা নেই বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, যারা সরকারি খরচে হজে যাচ্ছেন, নিয়ম মেনেই তাদের তালিকা করা হয়েছে। তবে আগামী বছর এ বিষয়ে কিছু পরিবর্তন আসবে বলেও জানান তিনি।
















