দোকান কর্মচারীদের ঈদ বোনাস ৫ আগস্টের মধ্যে পরিশোধের দাবি

ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন দাবি জানিয়েছে,  দোকান কর্মচারীদের ঈদ বোনাস ৫ আগস্টের মধ্যে পরিশোধের । শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ফেডারেশনের নেতারা এ দাবি জানান।

 

মানববন্ধনে ১২ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হল- ৫ আগস্টের মধ্যে দোকান কর্মচারীদের ঈদ বোনাস এবং জুলাই মাসের বেতন পরিশোধ, দোকান কর্মচারীর যাতে পরিবারের সঙ্গে ঈদ করতে পারে সেজন্য তাদের পর্যায়ক্রমে ছুটি প্রদান, কর্মচারীদের আইডি কার্ড এবং নিয়োগপত্র প্রদান, প্রতি সপ্তাহে দেড় দিন সাপ্তাহিক ছুটি প্রদান, সব দোকানে শ্রম আইন বাস্তবায়ন, একজন কর্মচারীর মাসিক বেতন ন্যূনতম ১৫ হাজার টাকা এবং চাকরি থেকে বিদায় করতে চাইলে শ্রম আইন অনুযায়ী সব প্রাপ্য পরিশোধ করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, বাংলাদেশ লিয়াজোঁ কমিটির কো-অর্ডিনেটর একেএম মোস্তফা কামালসহ ফেডারেশনের অন্য সদস্যরা।

পূর্ববর্তি সংবাদএখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৮৯ হাজার ৫০৫ হজযাত্রী
পরবর্তি সংবাদপ্রিয়া সাহাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে: মাওলানা মামুনুল হক