বরিস জনসনকে ফজলি আম এবং ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বৃটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে ফজলি আম এবং ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে এক সরকারী সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে বাংলাদেশের রাজশাহীর বিখ্যাত ফজলি আম এবং ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

গতকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে একথা জানান।

প্রেস সচিব বলেন, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের দুজন কর্মকর্তা স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে গিয়ে সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেন।

তিনি বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট কর্মকর্তা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই উপহার গ্রহণ করেন এবং বলেন এগুলো তাঁরা বরিস জনসনের কাছে পৌঁছে দেবেন।

 

পূর্ববর্তি সংবাদচলতি মৌসুমে হজ্বে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু
পরবর্তি সংবাদবোমা হামলায় পাকিস্তানে ১০ সেনাসদস্য নিহত