কলকাতায় মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে ভয় দেখিয়ে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুরোহিতের নাম উপেন্দ্র পাঠক। এ ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ জনগণ মারধর করে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
কলকাতার বেহালা এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, গত কয়েক মাস ধরে ভয় দেখিয়ে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে ধর্ষণ করেন বাড়ির পাশের এই মন্দিরের পুরোহিত। বেহালার অজন্তা সিনেমা হলের কাছে ওডিআরসি কোয়ার্টারের পিছনে রয়েছে ওই মন্দির।
মন্দিরের পাশেই একটি বাড়িতে থাকেন তিনি। তার বিয়ে হয়েছিল। কিন্তু, পরে মানসিক সমস্যা দেখা দেওয়ায় স্বামী তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন।
















