ইসলাম টাইমস ডেস্ক: আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।
ঈদুল ফিতরের মতো এবারও কমলাপুরসহ রাজধানীর ৫ স্থান থেকে একযোগে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ।
অনলাইনে সকাল ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনে বিক্রি হচ্ছে যমুনা সেতু হয়ে সমগ্র পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে দেয়া হচ্ছে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে বিক্রি করা হচ্ছে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট, বনানী স্টেশন থেকে বিক্রি হচ্ছে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেসের টিকিট এবং রাজধানীর ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট।
















