রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকায় সফর রত জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো মঙ্গলবার সকালে  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। তিনদিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন তিনি।

সোমবার রাতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মাহবুব উজ জামান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

মঙ্গলবার সকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন তারো কোনো।

এদিকে, জাপান আগামী ২০২৫ সালের জন্য ওয়ার্ল্ড এক্সপোর আয়োজন করতে চায়। সে কারণে বাংলাদেশের সমর্থন পেতে চায় দেশটি।

এছাড়া আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে চায় জাপান। এটা নিয়েও জাপান বাংলাদেশের সহযোগিতা ও সমর্থন চেয়ে আসছে। ঢাকা সফরের সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আলোচনা তুলবেন বলে আশা করা হচ্ছে।

 

পূর্ববর্তি সংবাদগোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ৬
পরবর্তি সংবাদরেলমন্ত্রী বললেন, ডাবল লাইন না হওয়া পর্যন্ত শিডিউল বিপর্যয় বন্ধ করা যাবে না