স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ছুটি বাতিল হলেও মন্ত্রী আছেন সপরিবারে মালয়েশিয়ায়

ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বর্তমানে সপরিবারে মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে। তিনি এমন এক সময় সস্ত্রীক মালয়েশিয়া গেলেন যখন ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। এমন কি স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদের ছুটিও সরকার বাতিল করেছে।

মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সপরিবারে মালয়েশিয়া গেছেন। সাত দিন পর তার দেশে ফেরার কথা।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম একটি দৈনিককে জানান, ‘আমি জানি তিনি এলাকায় আছেন। তবে এ মুহূর্তে তিনি কোথায় আছেন তা আমার জানা নেই।’

 

 

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গা সমস্যা সমাধানে মধ্যস্থতা করতে চায় জাপান: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদগুজবে নিহত রেণুর মেয়ের জন্যে জামা কিনে আনলেন সৌদি প্রবাসী