ইসলাম টাইমস ডেস্ক: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদকে ডেঙ্গু মশা নিধনের বিষয়ে কার্যকর ওষুধ আনার ব্যাপারে বক্তব্য জানতে হাইকোর্টে তলব করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টার মধ্যে হাজির হয়ে তাকে এ বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবীরা হাইকোর্টকে জানান, ওষুধ আনার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের একার নয়, সরকারেরও দায়িত্ব রয়েছে। কিন্তু ওষুধ আনার দায়িত্ব সিটি করপোরেশনের বলেই জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
আর এর পরই ডেঙ্গু মশা নিধনের কার্যকর ওষুধ আনার ব্যাপারে বক্তব্য জানতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদকে ডেকেছেন হাইকোর্ট।
















