ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা পালিত হবে আগামী ১১ আগস্ট। বৃহস্পতিবার (১ আগস্ট) এই তথ্য জানিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
আলাদত আরও জানান, ১০ তারিখ থেকে হজ্বের মূল আনুষ্ঠানিকতা শুরু।
প্রসঙ্গত, বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা সোয়া সাতটার দিকে বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সভায় ১৪৪০ হিজরি সনের জিলহজ্ব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (১ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
এ সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাড. শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্ব করবেন।
দেশের আকাশে কোথাও জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেলে সেটি টেলিফোন নম্বর : ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭, ৯৫৫৯৪৯৩ ও ফ্যাক্স নম্বর ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ কিংবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বাসস।
















