এবার জার্মানিতে বোরকা নিষিদ্ধের দাবি ক্ষমতাসীনদের

ইসলাম টাইমস ডেস্ক: প্রতিবেশি দেশ নেদারল্যান্ডসের দেখাদেখি অ্যাঙ্গেলা মের্কেলের খ্রিস্টিয়ান ডেমোক্র্যাটও জার্মানিতে বোরকা বন্ধের দাবি জানিয়ে আসছে৷ ক্ষমতাসীন দলটির দ্বিতীয় নেতা এবং রাইনলান্ড-পালাটিনাটে রাজ্যের দলপ্রধান উলিয়া ক্ল্যোকনের বলেছেন, মুসলিম নারীদের মর্যাদা রক্ষায় জার্মানির উচিত নিজস্ব ড্রেসকোড নির্ধারণ করে দেয়া৷

তিনি আরো বলেন, ‘‘শুধু এক টুকরো কাপড়ের বিষয় নয় এটি।এর মধ্য দিয়ে মুসলিম নারীদের ভাবমূর্তি ফোটে ওঠে৷” মের্কেল সরকারের এই কৃষিমন্ত্রী আরো বলেন, ‘‘আমাদের আইন খুব পরিস্কার৷ নারী এবং পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।”

তবে জার্মান সংবিধান অনুযায়ী বোরকা নিষিদ্ধ করাটা কিছুটা ঝামেলাপূর্ণ ৷ খ্রিস্টিয়ান ডেমোক্র্যাটদের সংসদীয় দলের ভাইস-চেয়ারম্যান টরজটেন ফ্রেই বলেন, ‘‘বোরকাটা জার্মানির সঙ্গে যায় না৷” তিনি বলেন, ‘‘এটি জার্মানির জনগণ এবং মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক৷”

ক্ষমতাসীন দলের এমন অবস্থানের বিরোধিতা করেছেন জার্মানির বিরোধী দল গ্রিন পার্টির নেত্রী কনজাস্টিন ফন নৎজ৷ তিনি বলেন, কোনো প্রকার নিরাপত্তা সংকট ছাড়াই বোরকা বাতিলের এমন দাবি রাজনীতি ছাড়া কিছুই নয়৷ সূুত্র: ডয়চে ভেল।

পূর্ববর্তি সংবাদমিনহার উপর এসিড নিক্ষেপকারীদের অবিলম্বে গ্রেপ্তার করুন: ছাত্র জমিয়ত বাংলাদেশ
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রে শপিং মলে শ্বেতাঙ্গ সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি: নিহত ২২, আহত ২২