ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ২৫, নিখোঁজ ৬

ইসলাম টাইমস ডেস্ক: মধ্য ফিলিপাইনে লইলো প্রদেশের ও গুইমারাস অঞ্চলে তিনটি যাত্রীবাহী ফেরি ডুবে ২৫ জন নিহত হয়েছে এবং ৬ জন নিখোঁজ রয়েছেন। শনিবার (৩ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। রবিবার (৪ আগস্ট) ফিলিপাইনের কোস্ট গার্ড এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়। ‘জিনহুয়া’

কোস্ট গার্ডের ওই বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় দপুর ১২টা ১৫ মিনিটে লইলো প্রদেশে ওই দুই ফেরির মুখোমুখি ধাক্কা লাগে। অন্যদিকে গুইমারাস অঞ্চলে প্রচণ্ড ঝড়ো বৃষ্টিতে আরেকটি ফেরি ডুবে গিয়ে আরও কয়েকজন নিহত হয়। এ নিয়ে তিন ফেরি দুর্ঘটনায় মোট ২৫ জন নিহত হয় এবং ৬ জন নিখোঁজ হয়েছে।

এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করেছে ফিলিপাইন কোস্ট গার্ড। কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরে কাজি শিবলি নামে এক মুসলিম সাংবাদিক গ্রেফতার
পরবর্তি সংবাদমক্কায় আরও দুই বাংলাদেশি নারী হজ্বযাত্রীর ইন্তেকাল