কাঁঠালবাগানে এসির আগুনে দগ্ধ একই পরিবারের ৪ সদস্য

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি বাসায় এসির শর্ট সার্কিটের আগুনে দম্পতিসহ তাদের ছেলে-মেয়ে দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে আগুনে দগ্ধ হওয়ার এ ঘটনা ঘটে।

 

মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ জানান, কাঠালবাগানের ৫৮/১-বি একটি চারতলা বাসার দ্বিতীয়তলা আগুনের সূত্রপাত ঘটে। এসির শর্ট-সার্কিট থেকে আগুন ছড়ায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান কিন্তু এর আগেই স্থানীয়রা আগুন নেভায়।

তিনি আরও জানান, আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্যে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদখুলনায় ওসি ও পুলিশের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ
পরবর্তি সংবাদঅবশেষে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করলো ভারত